সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ০৯টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মতিউর রহমান, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়ে জেলা পরিষদে ফিরে আসায় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ চত্বরে ফলজ, বণজ ও ভেজস গাছের চারা রোপন করা হয় এবং দুপুরে কোরআন খানি শেষে সাতক্ষীরার কয়েকটি এতিমখানায় ৭০০ প্যাকেট রান্না করা খাবার পরিবেশন করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!