বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

তালায় শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদ মিলনায়তন জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তেব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্গ্ধিা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ রাজীব সরদার, জেলা আওয়ামী লীগর উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!