মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

বঙ্গবন্ধু’র সমাধিতে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

বুধবার (১২ আগস্ট) ওই বিকাল ৫টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুস্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইউসুফ হোসেন, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাছির উদ্দীন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর, পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের সকলে অংশ নেন।

এরপর গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত ভবন সহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক ব্যানার টানানো হয়েছে। এছাড়া জাতীয় শোক দিবসে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাদের পরিবারের নিহত সদস্যদের স্মরণে ও রুহের মাগফেরাত কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও স্থানীয় গোপালগঞ্জ কোর্ট মসজিদ লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় এতিমদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!