শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ১, মোট আক্রান্ত ৪৭

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৯১৬ বার পড়া হয়েছে

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুসহ চব্বিশ ঘণ্টায় নতুন করে ৪৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে সোমবার সকাল পৌনে সাতটায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের নাম ফতেমা খাতুন (১০৩)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ২৮ জুলাই বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন (২) ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামর বৃদ্ধা ফাতেমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সকাল পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার পর্যন্ত তার নমুনা রিপোর্ট আসেনি।

স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে, সাতক্ষীরায় করনোর উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, তিন জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত মোট ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার সকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ২৪৮ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ২৪৮ জনর নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয় এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৩৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!