রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

গোপালগঞ্জে বঙ্গমাতা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ল্যাপটপ, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১৪২৭ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জে ল্যাপটপ, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য গোপালগঞ্জের ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ, ৪০ জন দুঃস্থ নারীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ এবং জীবন-জীবিকা-জীবিকা নির্বাহের জন্য সহায়তা স্বরূপ ১০০ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।

এ সময় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!