শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বানভাসী চার শতাধিক পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কাল এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক জামান সাহেদ, সহ-সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা আশিকুর রহমান, কাজী সাহেদ পারভেজ ইমন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান প্রমূখ।

এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচির শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের করোনা ও আম্পানে পরবর্তী ত্রাণ তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!