সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

সাতক্ষীরায় করোনার উপসর্গে মৃত্যু-৮, নতুন শনাক্ত ১৬ জন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আবারো বেড়েছে করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে, তুলনা মূলক ভাবে করোনা সংক্রমণের হার অনেক কমছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা  উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তর হার ৭ দশমিক ৮৮ শতাংশ।

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে মোট ৬ হাজার ৩১২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫ হাজার ২৭৩ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসইন শাফায়াত জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সংক্রমণের হার ৫এর নীচে থাকলে ঝুঁকিমুক্ত বলা হয়। আমরা তার কাছাকাছি চলে এসেছি। তিনি এই অবস্থা বজায় রাখতে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!