রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে শোক-শ্রদ্ধায় ১৫ আগস্ট পালন

✍️এস এম শহিদুল ইসলাম ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্প্রচার, কোরান তেলোয়াত, প্রার্থনা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।
রবিবার (১৫ আগস্ট) স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব হলরুমে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এসব কর্মসূচি পালিত হয়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম,  শিক্ষার্থী মাসকুরা পারভীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক গীতা রাণী সাহা, শামীমা আক্তার, খালেদা খাতুন, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, অফিস সহকারি ভৈরব চন্দ্র পাল, শিক্ষার্থী রুবিনা সুলতানা, তামিমা সুলতানা, সাদিয়া সুলতানা প্রমুখ।
শোকাবহ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আবৃত্তি করেন শিক্ষার্থী মাসকুরা পারভীন। অনুষ্ঠানে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহিদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারি সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দিন সরদার। 
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সৈনিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!