সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

দেশে স্বাধীনতা বিরোধীরা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা এ মাসে বারবার আঘাত হেনেছে-এমপি রবি

✍️মাহফিজুর ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
পিতা তোমার বুলেটবিদ্ধ বুকটাই আমাদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ ই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এ মাসে বারবার আঘাত হেনেছে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম , আ.হ.ম তারেক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শিমুন শামস, এ্যাড. অনিত কুমার মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক পৌর আওয়ামী লীগ নেতা খান মাকসুদ, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকালে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!