বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরায় মাদকব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কয়ারবিলে লিয়াকত সরদার নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়।

পুলিশের দাবি, লিয়াকত সরদার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদকব্যবসায়ীদের দু’গ্রুপের সংঘর্ষে লিয়াকত সরদার নিহত হতে পারে।

বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ার বিলে এঘটনা ঘটে। নিহত লিয়াকত সরদার (৪৫) সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলম সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর উপজেলার কয়ারবিলে মাদক ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্ব একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা সেখানে পৌঁছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। এছাড়া তার পাশে পড়ে থাকা একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের লিয়াকত সরদার। তার বিরুদ্ধে সদর থানায় দশটি মাদক আইনে মামলা রয়েছে।

তিনি আরো জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাদকব্যবসায়ীদের দ্র’গ্রুপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটতে পারে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!