সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার দুপুরে বে-সরকারী সংস্থা অগ্রগতির আয়োজনে পিটিআরসি অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভীন মিলি।

এসময় বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা যৌন ইন্টারনেটে আসক্ত না হয়। তারা ইন্টারনেট ব্যবহার করে নিজের সাফল্য অর্জন করবে। ইন্টারনেটের মাধ্যমে তারা যেন নিজেরা বা নিজেদের উজ্জল ভবিষৎ তৈরী করতে পারে। শিশুদের ইন্টারনেট ব্যবহার প্রতিটি অভিভাবকের নজরদারিতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুরা যৌন নির্যাতিত না হয়। প্রতিটি শিশু মোবাইল, ল্যাবটব বা কম্পিউটার ব্যবহার করবে পরিবারের সকলের সামনে বসে। শিশুরা কোন মতে ঘরের দরজা বন্ধ করে ইন্টারনেট ব্যবহার করতে না পার সেদিকে বিশেষ খেলায় রাখতে হবে। শিশুদের ইন্টারনেটের অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখাতে অনুরোধ করেন বক্তাগণ।

উক্ত মতবিনিময় সভায় ২৫ জন স্থানীয় জনপ্রতিনিধি ও সিআরডিপি’র সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!