সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

দীর্ঘ প্রতীক্ষার পর তালায় ফায়ার সার্ভিস ষ্টেশনের জায়গা নির্ধারন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৪০ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সাতক্ষীরার তালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মিত হতে যাচ্ছে।

সোমবার সকালে তালা পেট্রোল পাম্পের পাশ্ববর্তী নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য প্রস্তাবিত স্থানে সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছেন কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ষ্টেশন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।

স্থানীয় (তালা-কলারোয়া) সংসদ সদস্য, এ্যাড. মুস্তফা লুৎফল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও স্থানীয় বে-সরকারি সাহায্যসেবী প্রতিষ্ঠান উত্তরণ পরিচালক শহীদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রকল্প বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যায়। খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন, জেলা ফায়ার সার্ভিস স্টেশন এর উপ-পরিচালক স্থানীয়দের সাথে নিয়ে সদরের পেট্রোল পাম্প এলাকায় স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায়।

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালায় দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের জন্য জায়গা নির্ধারিত হওয়ায় প্রধানমন্ত্রী ও তালা-কলারোয়ার সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানায়।

এ ছাড়াও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, তালার মানুষের সময়ের দাবী পূরন হতে যাওয়ায় তালাবাসির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!