বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

বঙ্গবন্ধু’র সমাধিতে নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবালের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১৩৮৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সোমবার সকালে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল বিউগলে করুণ সুর বাজিয়ে বঙ্গবন্ধু’র প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি চেয়ে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন ।

এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান রিয়ার এডমিরাল মুহাম্মদ মুসা, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতের পর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!