মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

সাতক্ষীরায় নতুন করে ৮ করোনা শনাক্তসহ মোট আক্রান্ত ৬৫৩ জন

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৯৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৮ জনের করঝনা শনাক্ত হয়েছে। এ নিয় জেলায় সোমবার পর্যন্ত ৬৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট উক্ত ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৭২৫ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৬৫৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!