রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

তালায় ডেকোরেটর ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১০৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির উদ্দ্যোগে আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৬জুলাই) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির আহ্বায়ক কাজী রবিউল ইসলাম বাবলু, মোঃ আবুল হোসেন, কামরুল ইসলাম, শেখ আকিজ, বরুন সাধু, আনোয়ারা খাতুন, আব্দুস সালাম, আবুল কাশেম বিশ্বাস, সাইদুর রহমান সুমন, জয়দেব দাশ, মির্জা শামীম, সাঈদ সম্রাট প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান সরকার কর্তৃক বন্ধ থাকায় আমাদের ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া দীর্ঘ সময় বেকার অবস্থায় থেকে নগদ অর্থ হাতে না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে রয়েছেন ব্যবসায়ীবৃন্দ। যার কারণে আর্থিক সহায়তা পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!