মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরায় করোনা আক্রান্তে আ’লীগ নেতা আবু সাঈদসহ দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি ও পৌর আওয়মীলীগের সাবেক সভাপতি আবু সাঈদসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক যুগ সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু জানান, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরা থেকে করোনা আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ জুলাই ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।

এদিকে, জাফরুল্লাহ নামের অপর এক ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনিও মারা গেছেন।

মৃত আবু সাঈদ (৬১) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মলুভী আহম্মদ আলীর ছেলে ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং মৃত জাফরুল্লাহ (৫০) কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুুল হামিদের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন জাফরুল্লাহ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এর আগে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রবিবার পর্যন্ত মোট ২১ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪১ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!