শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরার প্রথম ইংরেজি নিউজ পোর্টাল “ইনসাইট ট্রিবিউন” এর উদ্বোধন

মোঃ আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

সম্পূর্ণ নতুন আঙ্গিকে সত্য প্রকাশের প্রত্যয় নিয়ে সাতক্ষীরার প্রথম ইংরেজি নিউজ পোর্টাল ইনসাইট ট্রিবিউনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

২৫ জুলাই শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরার নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হামিদ বলেন আমি আশা রাখছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সরকারের উন্নয়নের সহযোগী হয়ে কাজ করবে সাতক্ষীরার প্রথম ইংরেজি অনলাইন পোর্টাল ইনসাইট ট্রিবিউন।

ইনসাইড ট্রিবিউন এর প্রকাশক ও সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। একমাত্র গণমাধ্যই পারে সরকারের সহযোগী হয়ে উন্নয়নের সহযাত্রী হতে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন সপ মুক্ত বাজারের পরিচালক ফাহাদ হোসেন, সাতক্ষীরা লাইভের সম্পাদক আরিফুজ্জামান আপন, বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল, সময় সংবাদ বিডির জেলা প্রতিনিধি হোসেন, দৈনিক যুগের বার্তা’র ষ্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম (ইমরান) সহ ইনসাইড ট্রিবিউন পত্রিকার জেলা, উপজেলা ও বিভাগী প্রতিনিধিরা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক আসিফুল আলম (আসিফ)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!