রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মো. আলফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নৌ-কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো.আলফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা সদর উপজেলা নেবাখালী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীরমুক্তিযুদ্ধা আলফাজ উদ্দিনের কফিনে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার বিপ্লব কুমারের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, তালাউপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মফিজ উদ্দি, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার শেখ হাসানুজ্জামান, শিবপুর ইউনিয়ন কমান্ডার আনিসুর রহমান, ঘোনা ইউনিয়ন কমান্ডার তকিম উদ্দিন, আগরদাড়ী ইউনিয়ন কমান্ডার মো. নুরুল ইসলাম প্রমুখ।

মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন মহান মুক্তিযুদ্ধের সময়ে আত্মঘাতী দলের সদস্য হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযোদ্ধা মো.আলফাজ উদ্দীন (৭০) ২৪শে জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগৃাহী রেখে গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!