মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরা শহরের দুটি দোকান ঘরে অগ্নি সংযোগ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে

পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরা শহরের দুটি দোকান ঘরে অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষ।

বুধবার (২৩ জুলাই) ভোরে শহরের পলাশপোল এলাকার ইসলামি হাসপাতালের পূর্ব পাশে কাজী রাসিদুল হোসেন এর “কাজী ইলেকট্রনিকস” এর দোকান ও পার্শ্ববর্তী আব্দুল আজিজ এর চায়ের দোকানে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় তিনজন আসামির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছে কাজী আশরাফ হোসেন।

অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার পলাশপোল এলাকার কাজী নুরুল হোসেন এর ছেলে কাজী আকবর হোসেন জাহিদ, মৃত কাজী মোশারফ হোসেন এর ছেলে কাজী মাবুূদ হোসেন ও মৃত কাজী ওহিদ হোসেন এর ছেলে কাজী মোজাফর হোসেন তারা আমার ভাই ও ভাইপো তাদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। ইতিপূর্বে তারা আমাদের বাড়িতে হামলা চালায় এবং আমার দোকান ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন বিরোধের জের হিসেবে ২৩ জুলাই ভোর ৫ টার দিকে আমার ছেলের ইলেকট্রনিকস এর দোকান ও আমার ভাড়া দেওয়া পাশের চায়ের দোকানে দাহ পদার্থ দিয়ে অগ্নি সংযোগ করেছে আামার ভাই ও ভাইপোরা। ভোরে ফজরের নামাজ পড়ে ফেরার সময় মুসুল্লিরা আমার দুটি দোকান ঘরে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দিলে আমরা বাড়ি থেকে এসে ৯৯৯ এ ফোনদিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে দুই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। আমার ছেলের ইলেকট্রনিকস এর দোকানে থাকা দুইটি ফ্রিজ,কয়েকটি টিভি,ফ্যানসহ অন্যান্য ইলেকট্রনিক মালামাল ও চায়ের দোকানে থাকা বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েগেছে। ক্ষতি হয়েছে ৪ লাখেরও অধিক টাকার মালামাল।

এব্যাপারে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!