মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

২য় দিনের মতা অনলাইনে গণশুনানি গ্রহণ করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৮৬৪ বার পড়া হয়েছে

দ্বিতীয় দিনের মতো অনলাইন গণশুনানি গ্রহণ করে ১৮ জনের সমস্যা সমাধান দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণের নির্দেশ দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

বুধবার বেলা ১১টা ভাচুর্য়াল প্লাটফর্মে জুম এর মাধ্যমে জেলা প্রশাসক এই গণশুনানি গ্রহণ করেন।

গণশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৩ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ২ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন ও শ্যামনগর উপজেলার ২ জনসহ মোট ১৮ জন জেলা প্রশাসকের সামনে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক শুনানিতে অংশগ্রহণকারী উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডদের সাধারণ মানুষর এসব সমস্যা সমাধানের জন্য দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতির কারণে সরাসরি সাক্ষাতকারের ভিত্তিতে গণশুনানি গ্রহণের পরিবর্তে জেলা প্রশাসন অনলাইন গণশুনানি গ্রহণের উদ্যোগে নেয়। যা প্রতি বুধবার চলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!