মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

তালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় সোবহান ফকির (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকার বিলের ধার সজিনা গাছে ঝুলন্ত মরা দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। প্রায় আড়াই মাস আগে ঐ বৃদ্ধের স্ত্রীও মারা যায়। সেই শোক তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই ছিল।

এদিকে প্রায় ২৮ বছর আগে ঐ বৃদ্ধের পিতা মোহর আলী ফকিরের লাশও একই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়ছিল বলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!