সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৬২২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে অসহায়, বানভাসি ও দুস্থদের মাঝে আন্তর্জাতিক অলাভজনক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কাশিমাড়ীর ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং কাশিমাড়ী নতুন বাজার চত্বরে কাশিমাড়ী একতা রক্তদান সংস্থার বিতরণ সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, পল্লী লাইফ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) এর পক্ষে প্রকল্প সমন্বয়কারী মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প সুপারভাইজার মোঃ ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক খোকন সানা, আব্দুল কাদের, মহিদুল ইসলাম, ইউপি সদস্য গাজী রাজগুল ইসলাম প্রমুখ।

এসময় তিন শতাধিক বানভাসি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, এবং খাবার স্যালাইন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!