মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

নতুন করে সাতক্ষীরায় ১১ জনসহ মোট করোনা শনাক্ত ৪৭৯

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩০৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তা, এক পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত ৪৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ১৬১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পোঁছছে। এর মধ্যে ৪৭৯ জনের করোনা পজিটিভ ও বাকীদের সব নেগাটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!