রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরায় দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জেলা পরিষদ’র শিক্ষাবৃত্তি প্রদান

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদ’র উদ্যোগে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।

এসময় তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে শিক্ষাবৃত্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিন দেশ ও জাতির কর্ণধার। সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদেরকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শিক্ষার মাধ্যমে বিশ্বের দরবারে আমাদের মাথা উচু করে দাঁড়াতে হবে। সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ আমরা সুস্থ থাকবো, বাংলাদেশের প্রতিটি নাগরিক সুস্থ থাকবে। এসময় প্রধানমন্ত্রীর সুস্তা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।”

শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, হিসাব রক্ষক মোশাররফ হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন্দ্র নাথ দাস প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ১৪ জন দলিত শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে ২৮ হাজার টাকার চেক দেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!