বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরায় আ’লীগের বর্ষিয়ান নেতা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাড. শেখ শামসুর রহমানের বাসভবনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান,সহ-সভাপতি কাজী এরতেজা হাসান, সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ন সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা আহম তারেক উদ্দিন, প্রয়াত মুনসুর আহমেদের ছেলে রাজীব আহমেদ প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রুহের মাগফিরাত কামনা করে এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!