মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবি দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জেলেদের ৮০ কেজির বরাদ্দে মিলেছে ৩৫ কেজি চাল, ব্যাপক অ নি য় মে র অ ভি যো গ আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বি রু দ্ধে মা ম লা শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান: রোগী থাকে যতক্ষণ সেবা দেন ততক্ষণ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য মা দ ক সহ গ্রে ফ তা র  ডুমুরিয়ার গফফার সড়ক যেন ম র ণ ফাঁ দ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক গ্রে প্তা র সাতক্ষীরায় কোর্ট ফি জা লি য়া তি র মা ম লা পূণঃতদন্তভার সিআইডিতে: আদালতে ১৬৪ ধারায় জ বা ন ব ন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বি রো ধ, একই পরিবারের চারজনকে মা র ধ র

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের দুই নারী সদস্যকে শ্লীলতাহানির চেষ্টা এবং এক নারীকে পেটে আঘাত করারও অভিযোগ করা হয়েছে। আহত কয়েকজন বর্তমান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গংআটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বসতবাড়িতে যাতায়াতের একটি পথ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুর ওই পথের মাটি কেটে সরিয়ে ফেলা, সেখানে চারা রোপণ, বেড়া দেওয়া ও টয়লেটর হাউজ নির্মাণের চেষ্টা করা হলে পরিবারের সদস্যরা বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা মারামারিতে গড়ায়। পরিবারের অভিযোগ, হামলার সময়ে মো. আলাউদ্দিন (৫৪) নামের এক ব্যক্তিকে লোহার রড, কোদালের আছাড় ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থাঁনেও আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন। আলাউদ্দিনকে রক্ষা করতে তাঁর ভাই বিল্লাল এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া পরিবারের দুই নারী সদস্য হাসিনা ও করিমুনেছা স্বজনদের রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদর সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদর পরনের কাপড় ধরে টানাটানি ও শরীরের স্পর্শকাতর স্থান হাত দেওয়ার চেষ্টা করা হয়ে বলেও তাঁরা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এক নারীকে মারধরের সময় তাঁর পেটে আঘাত করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নারীদের চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতিতি নিয়ন্ত্রণ আসে বলে পরিবারের সদস্যরা জানান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হামলার অভিযোগ মহররম সরদার, আব্দুল্যাহ সরদার, এমদাদুল হক, আব্দুল্যাহ আল মামুন, আব্দুর রউফ, আব্দুর নূর, আছাদুল ইসলাম, শাহাজান সরদার, হাসেম সরদার, আশরাফ সরদার, কাশেম সরদার, হাবিবুল্যাহ সরদার, মোসলেম সরদার, মোশাররফ হোসেন, মজিবার রহমান, সুমন হোসেন, মারুফ হাসান, মনোয়ারা, মনু, ময়না খাতুন ও আমজেদ সরদারের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি সমাধানের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!