মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কালিগঞ্জে চার বছরের শিশুকে ধ র্ষ ণ মা ম লা য় আসামিকে যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে সোহরাব হোসেন সরদার নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (২১ মে ‘২৬) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু বক্কর ছিদ্দিক এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষণার সময় আসামী সোহরাব হোসেন আদালতের কাঠগোড়ায় হাজির ছিলেন।

আসামী সোহরাব হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সম্পর্কে দাদা হওয়ায় কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের সোহরাব হোসেন চার বছর বয়সী ভিকটিমের সাথে মাঝে মাঝে খেলাধুলা করতেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত নিজেদের উঠানে খেলা করার একপর্যায়ে আসামী ভিকটিমকে কৌশলে তার ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে গলা চেপে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে সোহরাব। বিষয়টি কাউকে না বলার জন্য আবারো ভয় দেখায় সোহরাব। সন্ধ্যায় যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হলে জানতে চাইলে ওই ভিকটিম বিষয়টি তার মাকে জানায়। একপর্যায়ে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ওই বছরের ৪ মার্চ ভিকটিমের মা বাদি হয়ে সোহরাব হোসেনকে আসামী শ্রেণীভুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই দিনে সাতক্ষীরার বিচারিক হাকিম মাসুমা আক্তার ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন। একই দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদুল আলম এজাহারভুক্ত আসামীর নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আসামী গ্রেপ্তারের পর থেকে জামিনে মুক্তি পাননি।

১৩ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি এবং মামলার নথি পর্যালোচনা শেষে আসামী সোহরাব হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আসামী মামলার রায় শোনার পর তার কাছে জানতে চাইলে তিনি আইনজীবীর সাথে পরামর্শ করে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মজিদ (২)।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শেখ আলী আশরাফ। তিনি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!