মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈদ উল আযহাকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় রোড শো ও পরিবহণ কাউন্টারে মনিটারিং

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

“আসন্ন ঈদ উল আযহা ২০২৬” উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিবহণ কাউন্টার গুলোতে মনিটারিং এবং রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ‘২৬) বিকালে শহরের সঙ্গীতার মোড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং এবং রোড শো’র আয়োজন করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত পরিবহণ কাউন্টারে মনিটারিং ও রোড শোতে পথচারী, চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

রোড শো’তে সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) উসমান সরওয়ার আলম।

কাউন্টার মনিটারিং ও রোড শো’ তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন, ট্রাফিক বিভাগের সদস্য, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি।

পরিবহণ কাউন্টারে মনিটারিং ও রোড শোতে স্থানীয় জনগণ ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। বিআরটিএ এধরনের উদ্যোগকে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!