বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মানসম্মত মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রীর বিক্রয়কেন্দ্র ‘এটি মোবাইল স্টোর’-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ ‘২৬) বিকেলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে মীম সুপার মার্কেটে এক ইফতার মাহফিলের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াছির আযাদ বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত-এর বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন এবং বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম আমিনুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শোরুমটি চালুর ফলে স্থানীয় ক্রেতাদের এখন আর মোবাইল ফোন কেনার জন্য জেলা শহর বা খুলনায় যাওয়ার প্রয়োজন হবে না। হাতের নাগালেই তারা আধুনিক ও মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সচ্চিদানন্দ দে সদয়, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রব, ডা. শাহিনুর রহমান শাহিন, ডা. বলরাম বিশ্বাস, বাজার কমিটির সেক্রেটারি নুরুজ্জামান জুলু ও সাংবাদিক শামীম রেজা রাজু, সাংবাদিক ইয়াছিন আরাফাতসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মহসিনুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!