বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় কাটিয়া বাজারস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার মধ্যেদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

আলোচনা সভায় বক্তব্যে রাখেন জেলা জাতীয় পার্টির সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আঃ সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় যুব সংহতি জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজীবুল্লাহ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ জলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান (হিমল), সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, আলিপুর ইউনিয়ন যুব সংহতির আহবায়ক শহিদ হাসান, সদস্য সচিব বদরুজ্জামান সুমনসহ জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!