বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

হাবিবকে মন্ত্রী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কর্মী-সমর্থকরা

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ আসন তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, এ এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-কে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, হাবিবুল ইসলাম হাবিব ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। নেতাকর্মীদের ভাষ্য, তার দায়িত্বকালে শিক্ষা ও অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়। তাদের দাবি অনুযায়ী, একদিনে ৩৭টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা, তালা কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ, তালা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ, পাটকেলগাটা থানা স্থাপন এবং বিভিন্ন সড়কের উন্নয়ন ছিল উল্লেখযোগ্য উদ্যোগ।

খলিশখালি ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান বলেন, হাবিবুল ইসলাম হাবিব এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হলে তালা-কলারোয়ার উন্নয়ন আরও এগোবে বলে তিনি মনে করেন।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, মিথ্যা মামলায় ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং পাঁচ বছর কারাভোগও করতে হয়েছে। হামলার শিকারও হয়েছেন তিনি। দলীয় ঐক্য জোরদার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে দায়িত্ব দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত হবে।

তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, দল ও এলাকার স্বার্থে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তাদের প্রত্যাশা।

উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, অবকাঠামো ও শিক্ষা খাতে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। অভিজ্ঞ নেতৃত্ব এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, অতীতে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং মানুষের পাশে ছিলেন। দায়িত্ব পেলে উন্নয়নের গতি আরও বাড়াতে কাজ করবেন বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!