শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বরণ উৎসব শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলবে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ বা বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ‘২৬) সকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার শৈশব কেটেছে এই প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে কেমন জানি শূন্যতা বিরাজ করছিল। কিন্তু আজ প্রিয় প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় সেই শুন্যতা দূর হলো এবং পরিপূর্ণতা পেল প্রাথমিক বিদ্যালয়টি। তাই তাদেরকে মিষ্টিমুখ, ফুল, বেলুন ও চকলেট দিয়ে স্বাগত জানালাম। এই আয়োজন শিশুদের বিদ্যালয়ে আসার প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখে এবং পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলে। ২০১০ খ্রিষ্টাব্দ থেকে সীমিত আকারে এবং ২০১৩ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর বয়সি শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়। 
ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের বরণ করতে আনন্দঘন পরিবেশ তৈরি করতে রঙিন বেলুন, ফেস্টুন এবং ফুল দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উপহার হিসেবে নতুন বই ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এটি কোমলমতি ছোট শিশুদের ভয় কমিয়ে বিদ্যালয়ের প্রতি আকর্ষণ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।’
এসময় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ বা বরণ উৎসবে বিদ্যালয়ের শিক্ষক সহকারি শিক্ষক আবুল খায়েরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!