বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

আশাশুনিতে সড়ক নির্মানে এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব, জনমনে স্বস্তি 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ এবার লাঘব হতে চলেছে, একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি সংস্কার করার দাবী দীর্ঘদিনের, এবার তা পূরণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত। 
সরেজমিনে গিয়ে জানাযায়,সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র অর্থায়নে নির্মাণাধীন শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত সড়ক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 
স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এবং বেসরকারি এনজিও ‘সুশীলন’এর বাস্তবায়নে রাস্তার কাজটি হওয়ায় স্থানীয়রা অনেক খুশি। 
এলাকার অবসারপ্রপ্ত শিক্ষক লুৎফর রহমান, ব্রদেব মন্ডল,আবু সাইদ,আকিমুদ্দীন,মহাদেব  বলেন,শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় আমরা ঠিকাদারের নিকট থেকে শতভাগ কাজ বুঝে নিতে পারছি।
আমাদের কলিমাখালি,কালিকাপুর, কাঁকড়া বুনিয়, নছিমাবাদ, বালিয়াখালিসহ কয়েক গ্রামের  হাজার, হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এইটা, কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে চলারও অবস্থায় ছিলো না। বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বৃদ্ধ মানুষ বাহিরে বের হতে পারতো না। কেউ অসুস্থ হলে সময়মত হাসপাতালে নেওয়া সম্ভব হতো না ফলে সময়মত চিকিৎসা করতে না পারায় অনেকের মৃত্যুবরণ করতে হয়েছে। গত কয়েক দিন আগেও একজনকে সময়মত হাসপাতালে নিতে না পারায় সে মৃত্যুবরণ করেছে। আমরা এই রাস্তাটি সংস্কার করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও সুশীলন এনজিও-র বাস্তবায়নে রাস্তাটির ইটের সলিং হওয়ায় আমাদের দীর্ঘদিনে সীমাহীন দুর্ভোগ লাঘব হতে চলেছে। আমরা এলাকাবাসী সার্বক্ষণিক দেখে শতভাগ কাজ বুঝে নিচ্ছি,কাজের মান নিয়ে আমাদের কোন প্রকার অভিযোগ নেই। 
স্থানীয় সূত্রে জানা যায়, কলিমাখালী ৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লুৎফর রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৪৬ লাখ ২৫ হাজার ৬৫ টাকা ব্যয়ে ৭২০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলেও এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এলজিইডি।
আশাশুনি উপজেলা এলজিইডি প্রকৌশলী অনিন্দ্য দেব বলেন, এটি ডব্লিউএফপি’ প্রকল্প—এলজিইডির দায়িত্ব শুধু কাজের মান তদারকি করা আমার অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছে সিডিউল মেনে ঠিকাদার কাজ করছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, আমি এলাকায় গিয়ে  দেখেছি কাজের মান নিয়ে এলাকাবাসীদের কোন অভিযোগ নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!