শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় পিঠা উৎসব অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি ‘২৬) এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই পিঠা উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিলুপ্তপ্রায় পিঠা ও স্থানীয় খাবারের বৈচিত্র্যও তুলে ধরা হয়। সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অধ্যাপক মোশারফ হোসেন, মাওলানা মোঃ আব্দুল হালিম প্রমুখ।

উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজস্ব সৃজনশীলতাও প্রকাশ করার সুযোগ পেয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!