বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ছুটি নিয়ে বাড়িতে না থেকে সাতক্ষীরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে যশোর পুলিশ লাইনে কর্মরত সহকারি উপ-পরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ‘২৫) যশোর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াত ইসলামী মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন যশোর পুলিশ লাইনে কর্মরত ও সাতক্ষীরা পুলিশ লাইনে পূর্বে কর্মরত সহকারি উপ-পরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ। বিষয়টি আরআই যশোর পুলিশ লাইন্সের মাধ্যমে জানা যায়। জানানো হয় খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারকে। যাহা পুলিশের পেশাদারিত্ব ও ভাবমুর্তি ক্ষুন্ন করে। মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। মোবাইলে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!