বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরার বিএনপি নেতা মিঠু খানের বহিস্কারদেশ প্রত্যাহার

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক সদস‍্য ও সাতক্ষীরা চেম্বার আব কমার্স এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি নাছিম ফারুক খান মিঠু’র বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিস্কারদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাছিম ফারুক খান মিঠুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

‎​চিঠিতে আরও বলা হয়, দল আশা করে এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

উক্ত চিঠির অনুলিপি বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!