বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে: ফারুক

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকাল শহরের সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ফারুক।

বক্তারা বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবন এক মহিমান্বিত ঐতিহাসিক দিন। স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রোর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসেন শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সজিব, সাধারণ সম্পাদক চন্দন, সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান আলিম, কামরুল ইসলাম, প্রিন্স, খোরশেদ মেম্বার, জাকির হোসেন বাবু, মহসিন হোসেন, আইয়ুব আলী, আলম, কামরুল ইসলাম, ইয়াছিন প্রমুখ। এসময় জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!