শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় ৩ লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ বিজয়ী

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

‘মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ৩ লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ‘২৫) বিকালে ছায়াবিথী সংগঠনের আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথী সংগঠনের প্রধান উপদেষ্টা এম. মফিদুল হক লিটুর অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু। ছায়াবিথী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির আহবায়ক মো. নুরুল ইসলাম, কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুস ছালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফুল ইসলাম মারুফ।

সমগ্র টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়াবিথী সামাজিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ।

খেলার ধারাভাষ্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সদস্য মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।

মাঠজুড়ে ছিল দূরদূরান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমীর উপচেপড়া ভিড়। খেলায় নির্বাচিত সেরা প্লেয়ারদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!