বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

আশাশুনিতে পূজা মন্ডপে বিদ্যু”ৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ”ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
পুজামণ্ডপে বৈদ্যুতিক বাল্ব খুলতে যেয়ে এক ডেকরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর ‘২৫) বিকেল চারটার দিকে সাতক্ষীরার আশাশুনী উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালি দুর্গা মণ্ডপে এ ঘটনা ঘটে।
নিহতের নাম প্রশান্ত মণ্ডল( ৪৫)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার চাঁদনিচক গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে। সে আশাশুনীর পশ্চিম ফটিকখালি গ্রামের রাজা সরদারের বাড়িতে ঘরজামাই থাকতো।
পশ্চিম ফটিকখালি দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীনবন্ধু সরদার জানান, স্থানীয় নারায়ন চন্দ্র মণ্ডলের ডেকরেটরের শ্রমিক হিসেবে গত ২৭ সেপ্টেম্বর থেকে তাদের মন্দিরে কসজ করে আসছিলেন রাজা সরদারের জামাই প্রশান্ত মণ্ডল। শুক্রবার তাদের প্রতিমা বিসর্জন। এ কারণে বৃহস্পতিবার মন্দিরের সামনে টাঙানো সামিয়ানা  খোলার জন্য তাকে বলা হয়। দিনভর বৃষ্টির কারণে সে সামিয়ানার পরিবর্তে বাল্ব খুলতে যায়। এ সময় হাই ভোল্টেজের তারে জড়িয়ে নীচে পড়ে যেয়ে ঘটনাস্থলে মারা যায়।
আশাশুনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!