শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইদিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ঈদ আনন্দ মেলা-২০২৫”।

নানা প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর জনপ্রিয় দড়াটানাটানি খেলায় মাতিয়ে তোলে পুরো এলাকা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারুইহাটি পশ্চিমপাড়ার একটা মাঠে, যেখানে সকাল থেকেই শিশু-কিশোর, যুবক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়। মেলার সবচেয়ে আলোচিত ইভেন্ট ছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের দড়াটানাটানি প্রতিযোগিতা। জমজমাট এই খেলায় হাস্যরসের মাঝে টানটান উত্তেজনার পর জয় পায় অবিবাহিত দল। এই খেলা ঘিরে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হাসি, উল্লাস আর চিৎকার-ধ্বনির উৎসব। দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় নানা বয়সের মানুষ। উল্লেখযোগ্য খেলাগুলো ছিল— মহিলাদের চেয়ার সিটিং খেলা, বালকদের লম্বা লাফ,মেয়েদের দড়ি খেলা এবং সবার জন্য হাড়ি ভাঙা খেলা।

প্রতিটি খেলায় অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক শামীম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। রাতের বেলায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাটিকা ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। দেশাত্মবোধক, লোকগীতি ও আধুনিক সংগীতের অপূর্ব সংমিশ্রণে জমে ওঠে সন্ধ্যার আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, তালা উপজেলা যুবদল ও যুগ্ম সম্পাদক, তালা উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন-সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, তালা প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনামুল ইসলাম ইমন ও পাপ্পু সরদার, এবং সঞ্চালনায় ছিলেন জমির উদ্দীন মোল্ল্যা ও জি এম মাছুম বিল্লাহ। বারুইহাটি পশ্চিমপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দুইদিনব্যাপী এই ঈদ আনন্দ মেলা। মেলার প্রতিটি আয়োজন ছিল গ্রামীণ ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি আর ভ্রাতৃত্বের অপূর্ব মিলনমেলা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!