শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় দেখতে মানুষের ঢল

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

“মাদককে না বলুন, সুস্থ জীবনে ফিরে আসুন” এই শ্লোগান কে সামনে নিয়ে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার তালায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে ‘২৫) বিকালে তালা সদরের ডেঙ্গার বিলে যুব সংঘের আয়োজনে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা- উপজেলা থেকে ৫০ টি ঘোড়া অংশগ্রহণ করে।

এই দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
উপস্থিত ছিলেন, খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবুবক্কর, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম প্রমুখ।

প্রধান উপদেষ্টা হিসেবে খেলা পরিচালনা করেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।

পরিচালনার দ্বায়িত্ব পালন করেন, শিক্ষক নাসির উদ্দীন ও মুস্তাক আহমেদ।

এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখার জন্য উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত দুপুর থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!