শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্স

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ মে ‘২৫) সকাল ৯টায় সদরের লাবসা ফুটবল মাঠে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি রংধনু এন্টারপ্রাইজের এস এম আলাউদ্দিন সেলিম, একে ফিসের রুহুল কুদ্দুস, ফিস কর্নারের আনিসুর রহমান, পপুলার ফিসের আনিসুর রহমান, কক্সবাজার ট্রেডের হাসেম প্রমুুখ।

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো- রাইডার্স, সুপার কিংস, ফাইটার্স, লায়ন, ঈগল, চ্যালেঞ্জার্স, ওয়ারিয়ার্স ও টাইগার। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় ফাইটার্স বনাম ওয়ারিয়ার্সের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফাইটার্সকে পরাজিত করে ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকালে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ তানজিম কালাম তমাল, লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, চিংড়ি পোনা ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু ও শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!