মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

বঙ্গবন্ধু’র সমাধি সৌধে ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নৌবাহিনীর করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৬৬৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” সমাধি সৌধের নিরাপত্তা কর্মী, “টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” সহ “মা ও শিশু” হাসপাতালের প্রবেশ দ্বারে চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় জীবাণুনাশক টানেল, পার্সোনাল প্রটেকশন ইকিউপমেন্ট (পিপিই), এন-৯৫ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গগলস সহ বিভিন্ন ধরনের করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নৌবাহিনীর পক্ষে এ সুরক্ষা সামগ্রী সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনা নৌবাহিনীর ক্যাপ্টেন মনিরুজ্জামান, লেফটেন্যান্ট কমান্ডার মুহিনুজ্জামান, লেফটেন্যান্ট কমান্ডার সাবরিনা, লেফটেন্যান্ট সাহাল, লেফটেন্যান্ট মাজেদ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সহকারী কিউরেটর মো.নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আজ টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নির্মাণাধীন জীবাণুনাশক টানেল গুলোর ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ নৌ বাহিনী কর্তৃকই পরিচালিত হবে।

এর আগে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

 

এরপর পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!