শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ‘২৪) দুপুর ২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪” ফাইনাল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজনের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি মাস্টার এম এ হাকিম। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে চরগ্রাম আদর্শ যুব সংঘ।

 
সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ২ ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দলকে ১পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার। উত্তেজনাপূর্ণ এই খেলাটি দর্শকদের মুগ্ধ করে। মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

এই টুর্নামেন্টটি তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি একটি সুন্দর, শক্তিশালী সমাজ নির্মাণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!