শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার (০৬ অক্টোবর ‘২৪) বিকালে আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, যুবদল নেতা ফারুক হোসেন জোয়ার্দ্দার, সৈয়দ আজম, লাভলুর রহমান, কামাল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহমেদ, এমএ ফয়সাল, সেলিম হায়দার, রোকনুজ্জামান টিপু, মোঃ শফিকুল ইসলাম, জিএম খলিলুর রহমান লিথু,তাপস সরকার, শিরিনা খাতুন, প্রমুখ।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সদরের ভাদড়া-বাউকোলা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে ঢাকার নারায়ণগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!