শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে কুমিরা বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর’২৪) বিকালে অনুষ্ঠিত খেলায় অভয়নগরের সকার ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে তালার সৈকত ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এরআগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুদ্দীন, সাতক্ষীরা জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপি নেতা তারিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মিয়াজান মোড়ল, মহব্বত হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা রাশেদুল হক রাজু, মোঃ পারভেজ, তালা উপজেলা যুবদলের আহবায়ক আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী কেশব সাধু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোঃ নাজমুল হক প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন অভয়নগরের সকার ফুটবল ক্লাবকে ৬০ হাজার টাকার ট্রফি এবং তালার সৈকত ফুটবল একাডেমীকে ৪০ হাজার টাকার রানার্সআপ ট্রফি তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পান সকার ক্লাবের গোল রক্ষক বিদ্যুৎ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের হন একই দলের সুজন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কামাল হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক ওলিয়ার রহমান ও মোঃ লানচু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!