শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালার ঠান্ডা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

শ্যামা পূজা উপলক্ষ্যে সাতক্ষীরা তালা উপজেলার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর’২৪) বিকালে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। প্রথম স্হান অধিকার করেছে সোনাবাধাল জয় মা কালি দল, দ্বিতীয় মেশারডাঙ্গা দল এবং তৃতীয় স্হান অধিকার করেছে কুলপোতা গ্রাম। পূজা উৎযাপন কমিটির সভাপতি মঙ্গল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খলিষখালী ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ নুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান সহ স্হানীয় নেতৃবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জয় কুমার বিশ্বাস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!