শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের মাঝে পোষাক বিতরণ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের হাতে পোষাক তুলে দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মোজাম্মেল হক রাসেল এর দিক নির্দেশনায় অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়নের করোনা এক্সপার্ট টিমের লিডারদের অংশগ্রহনে রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন এ্যান্ড কো-অর্ডিনেটর সেলিম শাহারিয়ার এর সঞ্চালনায় কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের ১২ টি ইউনিয়নের টিম লিডারদের হাতে এবং ইউনিয়ন সদস্যদের জন্য নির্দিষ্ট ড্রেস সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান।

এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী টিম লিডারদের দ্বায়িত্ব ও অন্যান্য সদস্যদের সার্বিক বিষয়াদী সম্পর্কে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করে বলেন-আমাদের একটু সচেতনতাই পারে করোনার হাত থেকে রক্ষা করতে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ফলে আজ অবরুদ্ধ পুরো পৃথিবী। এই মহামারীর হাত থেকে রক্ষা পেতে যে যার যার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। করোনা মোকাবেলায় চাই সকলের সম্মিলিত প্রচেষ্টা। কালিগঞ্জ উপজেলা এলাকার করোনা এক্সপার্ট টিমের সদস্য অনেক আন্তরিক তবে আরও বেশি বেশি দায়িত্বশীলতার পরাচয় দিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!