শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর’২৪) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক, গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু ওবায়দা, সিনিয়র সাংবাদিক এস এম হুমায়ন কবির প্রমুখ।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শেখ মোঃ আলাউল ইসলাম, সহকারী কমিশনার রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ, গোপালগঞ্জের জেলার মোঃ আবুল হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক মুন্না, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, চ্যানেল আই’র গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, আলিমুজ্জামান আলিম, ফরিদ আহমেদ, এস এম মিরাজুল হক, প্রথম আলোর প্রতিনিধি নুতন শেখ, ৭১ টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি এ আর রনি, নিউজ ২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন, ইসলামী চিন্তাবিদ ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে ইহকাল ও পরকালে নিজেদেরকে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। এরপরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ উদযাপন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!