বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

“দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে আওয়ামীলীগ সরকার” ঢাকা ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনে ভোট জালিয়াতি এবং গাড়িতে আগুন দেয়ার মিথ্যা অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা বিএনপি আয়োজনে রবিবার বিকালে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সর যেয়ে গণতান্ত্রিক স্বাধীনতাকে হিমাগার পাঠিয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার দেশ ও দেশের মানুষের কাছ মোটেও নিরাপদ নয়। বিধায় এই স্বৈরচারী শাসন থেকে মুক্তির জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দূর্বার আন্দোলনর প্রস্ততি গ্রহনের আহবান জানান।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দেশব্যাপী খুন, ধর্ষন ও লুটপাটসহ দূনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে ধংস করেছে আওয়ামীলীগ। তিনি সকলকে গণবিরোধী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিক দল সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, স্বৈছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য শের আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!